শুভাশীষ রায়
প্রতীক প্রকাশনা সংস্থা
প্রচ্ছদ :শুভাশীষ রায়। অলংকরণ :আকরাম হোসেন। মূল্য :২০০ টাকা
এটা ঠিক বই না—এ ধরনের কাজকে পাশ্চাত্যে ক্রিয়েটিভ জার্নাল বলা হয়ে থাকে। কর্মজীবনে অফিস-বাসা আর ছাত্রজীবনে অ্যাসাইনমেন্ট-পরীক্ষা এসব নিয়ে আমাদের জীবন এত ব্যস্ততায় ঘেরা থাকে যে আমরা একটু অন্যরকমভাবে চিন্তা করার সময়ও পাই না। মাঝে মাঝে মনে হয় একদম শৈশবের মতো উলটাপালটা উদ্ভট কিছু যদি করতে পারতাম? এই বই পাঠকদের সেই সুযোগ করে দিচ্ছে। এই বইয়ের পাতায় পাতায় রয়েছে নতুন নতুন চ্যালেঞ্জের খোঁজ। কখনো পৃষ্ঠায় চা ঢেলে দেওয়া, আবার কখনো বন্ধুর জন্য কোনো মজার কাজ। এই বই খেলার ছলে নতুন করে ভাবতে শেখাবে। হয়তো সবচেয়ে আজব কাজটি করতে গিয়েই মাথায় চলে আসতে পারে বিলিয়ন ডলারের কোনো আইডিয়া। সিরিয়াস হওয়ার কিছু নেই। কাজের ফাঁকে একটু বিরতি নিয়ে এই বইয়ের পৃষ্ঠা উলটিয়ে হারিয়ে যাওয়া যাবে মজার দুনিয়ায়। বইয়ের প্রচ্ছদে একটি অংশ সাদা রেখে দেওয়া হয়েছে। কেন? পাঠক তাঁর ইচ্ছেমতো কিছু এঁকে নিয়ে প্রচ্ছদটি সম্পন্ন করবেন!
