আবেদীন জনী জয়ের সাহস-শক্তি খোলে সম্ভাবনার দ্বার দেশের সুনাম আনল লড়ে দুরন্ত টাইগার। একাত্তরের বিজয় থেকে শির আমাদের উচ্চ আমরা এখন জিততে জানি কেউ ভেবো না তুচ্ছ। বাংলা মায়ের বীর ছেলেরা শাবাশ, শাবাশ, শাবাশ! বিশ্বক্রিকেট করবে শাসন পাচ্ছি তারই আভাস।