সুজানগরে ইয়াবাসহ গ্রেফতার এক

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৬

সুজানগর (পাবনা) সংবাদদাতা

পাবনার সুজানগরে ৩০০ পিস ইয়াবাসহ সুমন সরদার (২০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনার ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২। রবিবার সন্ধ্যায় উপজেলার গুপিনপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। সে গুপিনপুর গ্রামের বাবু সরদারের ছেলে।

র্যাব-১২ পাবনার ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২র এসআই শ্যামল মন্ডল জানান, তাকে সুজানগর থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজা।