চন্দনাইশে ছয় গরু চুরি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৬

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়ায় রবিবার রাতে ছয়টি গরু চুরি হয়েছে। আমীন শরীফ দপাদার বাড়িতে এ চুরির ঘটনাটি ঘটে। জানা যায়, একটি সংঘবদ্ধ চোরের দল রাতের আঁধারে গোয়ালঘরের তালা ভেঙে ছালে আহমদের চারটি এবং মোজাফ্ফরের গোয়ালঘর থেকে দুইটি গরু চুরি করে নিয়ে যায়। উল্লেখ্য যে, আগের সপ্তাহে উক্ত এলাকা থেকে আরো পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী বলেন, গরু চুরির কথা লোকমুখে শুনেছি তবে এখনো কেউ কোনো অভিযোগ করেনি।