বাদাঘাট ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৭

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। রবিবার বিকালে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত পত্রে এ আদেশ দেওয়া হয়। সুনামগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, বিষয়টিকে নিশ্চিত করেছেন।