কচুয়ায় মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ডাদেশ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৭

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

কচুয়ায় মেহেদী হাসান (১৮) নামে এক মাদকসেবী যুবককে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছে। সোমবার সকালে উপজেলাধীন বিতারা গ্রামের নোয়াপাড়া নামক স্থানে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় পুলিশ তাকে আটক করে। পরে ঘটনাস্থলে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাশ শুভর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মেহেদী হাসানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করে চাঁদপুর জেলা হাজতে প্রেরণ করে। সে ঐ গ্রামের কামাল উদ্দিনের ছেলে।