মহেশপুরে এক কেজি গাঁজাসহ আটক এক

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৮

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে এক কেজি গাঁজাসহ নাসির উদ্দিন (৬৫) নামে একজনকে আটক করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার বেতবাড়ীয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে ঐ গ্রামের মৃত আকবর আলী মন্ডলের ছেলে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।