ভালোবাসা দিবসে ফড়িং

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩১

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এই দিবসকে মাথায় রেখে ফ্যাশন হাউজ ফড়িং তরুণ-তরুণী, প্রেমিক-প্রেমিকা ছাড়াও পরিবারের সবার জন্য ডিজাইন করেছে বেশকিছু পোশাক। এসব পোশাকের মধ্যে রয়েছে সালোয়ার-কামিজ, ফতুয়া, শাড়ি, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট প্রভৃতি। শীত ও দিবসের কথা চিন্তা করে রংয়ের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে লাল, গোলাপি, নীল, হলুদ, টিয়া, সাদা, কমলা, কালো,  সবুজ, আকাশী প্রভৃতি।