ঐতিহ্যের ২৫ বছর পেরিয়ে চলছে ‘রঙ বাংলাদেশ’-এর অভিযাত্রা। নতুন শাখা বিস্তারের প্রয়াস হিসেবে সিল্ক আর আমের ঐতিহ্যবাহী শহর রাজশাহীতে সংযোজিত হলো ২৬তম শাখা। ২৭ জানুয়ারি এই শাখার ( থিম ওমর প্লাজা, ৩য় তলা, দোকান নং-৭ গৌরহাঙ্গা, রাজশাহী) উদ্বোধন করেন রঙ বাংলাদেশ-এর কর্ণধার সৌমিক দাস। ফ্যাশনপ্রিয় বাঙালিকে তাদের পোশাক আর অ্যাকসেসরিজ দিয়ে রাঙিয়ে দেওয়ার ধারা অব্যাহত রাখতে প্রত্যয়ী রঙ বাংলাদেশ।
