ফার্নিচারের ডিজাইনে নতুনত্ব নিয়ে আসার লক্ষ্যে সম্প্রতি যাত্রা শুরু করা ইশো ফার্নিচার ভালোবাসা দিবসে প্রিয়জনকে চমকে দিতে আপনার পাশে থাকছে। ভালোবাসার এই মৌসুমে নৈশভোজে দুজনের জন্য টেবিল সেট-আপ এবং সকালের নাশতার জন্য ব্রেকফাস্ট-ইন-বেড সেট-আপ নিয়ে এসেছে আকর্ষণীয় মূল্যে। এই অফারে মাত্র ২২,৪৯৯ টাকায় টেবিল সেট-আপ এবং মাত্র ৩,৯০০ টাকায় ব্রেকফাস্ট-ইন-বেড সেট-আপ পাওয়া যাচ্ছে। টেবিল সেট-আপটিতে থাকছে ৬,৯০০ টাকায় একটি টেরট্রে টেবিল; প্রতিটি ৫,৭০০ টাকা করে দুটি এলগিন চেয়ার; প্রতিটি ৫২৫ টাকা করে দুটি গোলাপী প্লেট; প্রতিটি ৩২৫ টাকা করে দুটি গোলাপী বাটি; ৯০০ টাকায় তিনটি মোমদানী এবং ২,৩৯৯ টাকায় দুটি কাটলেরি সেট। আর ব্রেকফাস্ট-ইন-বেড সেট-আপে থাকছে মাত্র ৩,৯০০ টাকায় একটি আকর্ষণীয় ব্রেকফাস্ট ট্রে। অফার প্রসঙ্গে ইশো’র ম্যানেজিং ডিরেক্টর রায়ানা হোসেন বলেন, ভালোবাসার এই ভরা মৌসুমে ইশো’র ভ্যালেন্টাইন অফারের সাথে প্রিয়জনের জন্য ঘরেই রোমাঞ্চকর নৈশভোজ কিংবা সকালে ঘুম ভাঙ্গার পর বিছানাতেই চমত্কার ব্রেকফাস্ট আয়োজন করতে পারেন। বাইরে গিয়ে খাওয়ার চেয়ে নিজের ভালোবাসার ঘরে প্রিয় মানুষের সাথে একটি অন্তরঙ্গ নৈশভোজ কিংবা সকালের নাশতা করা বিশেষভাবে অর্থবহ।
মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার্য জিনিসগুলোর গতানুগতিক ডিজাইনে পরিবর্তন এনে আধুনিক জীবনযাপনের সাথে তাল রেখে নতুনত্ব নিয়ে আসাই ইশো’র লক্ষ্য। শুরু থেকে অনলাইনে কার্যক্রম পরিচালনা করে আসলেও সম্প্রতি রাজধানীর বারিধারায় প্রথম অফলাইন শো-রুম চালু করা হয়।
