জান্নাতুল ফেরদৌস পিয়া মডেলিং দিয়ে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশে ও বিদেশে। র্যাম্পে তিনি মুগ্ধতা ছড়িয়ে চলেছেন নিয়মিতই। বিশ্বের বিভিন্ন দেশে তিনি কাজ করছেন মডেল হিসেবে। বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্বও পালন করছেন তিনি। পাশাপাশি অভিনয় ও উপস্থাপনায় পেয়েছেন জনপ্রিয়তা। কাজ করছেন চলচ্চিত্রেও।
সম্প্রতি তিনি শুরু করেছেন ল্যাভিশ বুটিক সেলুন নামের একটি প্রতিষ্ঠান। গুলশান ২-এর ৩৪ নম্বর রোডে ১৩ নম্বর বাসার ২য় তলায় অবস্থিত এই বিউটি পার্লারটি শুধুমাত্র মেয়েদের জন্য। এ প্রসঙ্গে পিয়া বলেন, আমরা তিনজন পার্টনার মিলে পার্লারটি শুরু করেছি। নিজের সাজ ও টেক কেয়ারের জন্য আমাকে নিয়মিত পার্লারে যেতে হয়। নিজেকে যে ভালোবাসতে পারে, সে অন্যকেও ভালোবাসতে পারে। তেমনি, আমি যেহেতু নিজে সাজতে পছন্দ করি, তাই অন্যকেও পরিপাটি করে সাজাতে চাই। মূলত সেই ভাবনা থেকেই এই বিউটি পার্লার প্রতিষ্ঠা করা।
ভালোবাসা দিবসে প্রতিভাময়ী কন্যা পিয়া বরাবরই ভিন্নরূপে নিজেকে উপস্থাপন করতে চান। আসছে ভালোবাসা দিবসে নিজের সাজ নিয়ে পিয়া বলেন, ভালোবাসা দিবস মানে আমার কাছে একটি আনন্দময় দিন। এই দিনে আমি পোশাক যা-ই পরি না কেন ঠোঁটে রেড কালারের লিপস্টিক দিতে কখনোই ভুলি না। আসছে ভালোবাসা দিবসে আমি একটি রেড গাউন পরব। সাথে চুলগুলোকে হালকা কার্ল করব। আমি মনে করি ভালোবাসা দিবস মানেই জমকালো সাজ নয়, সাজটা এমন হতে হবে যেন নিজের ব্যক্তিত্বটা ঠিক থাকে।
পোশাক :রেড অরিজিন এবং দিওম ইনসেরা মোহসিনিন
