উপকরণ :ডিম ২টি, চিনি ১/২ কাপ, তেল ১/৪ কাপ, ময়দা ১ কাপ, কোকো পাউডার ১ চা চামচ, বেকিং পাউডার ১ চা চামচ, বেকিং সোডা ১/২ চা চামচ, দুধ ১/২ কাপ, ভিনেগার ১ টেবিল চামচ, লাল ফুড কালার পরিমাণমতো, ভ্যানিলা এ্যাসেন্স ১ চা চামচ, উইপিং ক্রিম ১/২ কাপ, ক্রিম চিজ ৪ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ।
প্রণালি :দুধে ১/২ টেবিল চামচ ভিনেগার দিয়ে মিক্স করে ৫ মিনিট রেখে দিন। এবার বাটিতে সাধারণ তাপমাত্রার ডিম নিয়ে বিট করুন; অল্প অল্প করে চিনি দিয়ে বিট করুন। এরপর তেল দিয়ে দিন। এবার শুকনো উপকরণগুলো চালনিতে চেলে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিন। সবশেষে ভিনেগার মিশিয়ে রাখা দুধ, রেড ফুড কালার, ভ্যানিলা এ্যাসেন্স এবং বাকি ১/২ টেবিল চামচ ভিনেগার দিয়ে মিশিয়ে নিন। মাফিন মোল্ডে ব্যাটার ঢেলে প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রিতে ২০-২৫ মিনিট বেক করুন।
উইপিং ক্রিম, ক্রিম চিজ, চিনি একত্রে বিট করে পছন্দমতো সাজিয়ে নিন।
