রেড ভেলভেট বিটরুট কেক

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩৫

উপকরণ :ডিম ২টি, চিনি ১ কাপ, তেল ১/৪ কাপ, ময়দা ১ কাপ, কোকো পাউডার ১ চা চামচ, বেকিং পাউডার ১ চা চামচ, বেকিং সোডা ১/২ চা চামচ, দুধ ১/৪ কাপ, ভ্যানিলা এ্যাসেন্স ১ চা চামচ, উইপিং ক্রিম ১ কাপ, ক্রিম চিজ ১/২ কাপ, চিনি ৫ টেবিল চামচ।

 

প্রণালি :একটি মিডিয়াম সাইজের বিট ভালো করে ধুয়ে চামড়া ছিলে ছোট ছোট টুকরো করে ভালো করে সিদ্ধ করা শেষে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিন। বাটিতে সাধারণ তাপমাত্রার ডিম নিয়ে বিট করুন, অল্প অল্প করে চিনি দিয়ে দিন। ডিমের ফোম হয়ে গেলে তেল দিয়ে দিন। এবার দিয়ে নিন বিটের পেস্ট। এরপর শুকনো উপকরণগুলো চালনিতে চেলে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিন। সবশেষে  দুধ, ভ্যানিলা এ্যাসেন্স দিয়ে মিশিয়ে নিন। ৬ ইঞ্চির মোল্ডে ব্যাটার ঢেলে প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রিতে ৩০-৪০ মিনিট বেক করুন।

উইপিং ক্রিম, ক্রিম চীজ, চিনি একত্রে বিট করে পছন্দমতো কেক সাজিয়ে নিন।