রাজধানীতে নারীদের যাতায়াতে সুবিধা দিতে উবার অনেক আগেই চালু করেছে নারী রাইডারের ব্যবস্থা। উবার মূলত বিশ্বের সর্ববৃহত্ অন-ডিমান্ড রাইড শেয়ারিং কোম্পানি। নারী-পুরুষ যে কেউ উবারের সেবা নিতে পারেন খুব সহজেই। উবার তার গ্রাহকদের চমকপ্রদ কিছু তথ্য নিয়ে ‘২০১৯ সালে বাংলাদেশ যেভাবে চলাফেরা করেছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে উপস্থাপন করা হয়েছে উবারের কোন সার্ভিসটি বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয়, উবার ব্যবহারকারীরা কোন আন্তর্জাতিক ও স্থানীয় গন্তব্যে সবচেয়ে বেশি যাতায়াত করেছেন এবং বাংলাদেশে সবচেয়ে পছন্দের তারিখ ও সময় কোনটা।
