নিউ হ্যাম্পশায়ারে এগিয়ে বুতিগিয়েগ ও স্যান্ডার্স

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে নিউ হ্যাম্পশায়ারে এগিয়ে আছেন পিট বুতিগিয়েগ ও বার্নি স্যান্ডার্স। স্থানীয় সময় সোমবারের নির্বাচনে  এই দুইজনকে বাকি ৯ জনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সবাই ব্যাপক প্রচারণা চালিয়েছেন। এর আগের সপ্তাহে আইওয়া ককাসের নির্বাচনে বুতিগিয়েগ প্রথম এবং স্যান্ডার্স দ্বিতীয় স্থান লাভ করেন। প্রাইমারিতে বিজয়ীই হবেন আগামী ৩ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বি। -রয়টার্স