ইসলামপুরে এসি বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪২

রাজধানীর ইসলামপুরে এসি বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। রাজধানী কতোয়ালীধীন থানাধীন ইসলামপুরে লায়ন টাওয়ারের ১২ তালায় এসি মেরামতের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ একজন চিকিত্সাধীন অবস্থায় রাত সাড়ে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এ্যান্ড প্লাস্টিক সার্জারিতে মারা গেছেন। তার নাম আশিকুর রহমান আশিক (২০)। বাবা মো. সেলিম। কেরানীগঞ্জের হেমায়েতপুরের আলীপুরে তাদের বাড়ি। চার ভাইয়ের মধ্যে সে সবার ছোট। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।  অপর দুই শ্রমিক ঢাকা মেডিকেলে চিকিত্সাধীন আছেন।