ঢাকাস্থ ভাণ্ডারিয়া, কাউখালি ও ইন্দুরকানিবাসীদের পিরোজপুর-২ আসনে মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে বাইসাইকেল মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান। গতকাল রবিবার এ আহবান জানান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগসহ যত উন্নয়ন হয়েছে তার পুরোটাই আনোয়ার হোসেন মঞ্জুর কারণে। আর এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য ঢাকায় বসবাসকারী ভাণ্ডারিয়া, কাউখালি ও ইন্দুরকানিবাসীদেরকে নির্বাচনের সময় এলাকায় গিয়ে বাইসাইকেল মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান।
বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন তা যুগান্তকারী ও বাস্তব দিক-নির্দেশনামূলক। বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি মনে করে বর্তমান সরকার যে ভাবে বাংলাদেশকে অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে এর কোনো বিকল্প নেই। সংগঠন বিগত বছরগুলোর ন্যায় সামনের বছরগুলোতে অব্যাহত সমর্থন ও সহযোগিতা প্রদান করে যাবে। আর এ জন্য সমিতির পক্ষ থেকে পরিবহনের সাথে সংশ্লিষ্টদেরকে আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে সরকারের ধারাবাহিকতা রক্ষায় সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়।
