সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার নিস্পত্তি শিগগিরই: আইজিপি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৫

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার তদন্ত বিষয়ে র‌্যাব সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে, শিগগিরই এ হত্যা মামলার নিস্পত্তি হবে।

আজ মঙ্গলবার দুপুরে বরগুনায় পুলিশ অফিসার্স মেস উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এসময় বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেনসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চীন থেকে সরকারিভাবে কাউকে ফেরানো হবে না

আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিকেলে এই জেলার পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। বাসস

ইত্তেফাক/কেকে