সিরাজগঞ্জে সেম্বকর্পের ত্রাণ বিতরণ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২২:০২

 

সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেড, (সিরাজগঞ্জ ইউনিট ৪) এর উদ্যোগে গতকাল রবিবার সিরাজগঞ্জ সদর উপজেলার আলহাজ মহিউদ্দিন নাসির বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শীতার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ      করা হয়।

সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেড বাংলাদেশের নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং সিঙ্গাপুর এর সেম্বকর্প ইউটিলিটিস প্রাইভেট লিমিটেড এর একটি যৌথ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সিরাজগঞ্জে  ৪১৪ মেগাওয়াট এর একটি ডুয়েল ফুয়েল বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ করছে যা ২০১৮ সালের ১০ অক্টোবর থেকে জাতীয় গ্রীডে ২৮২ মেগাওয়াট বিদ্যুত্ সরবরাহ করছে।

এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সেম্বকর্প -এর পক্ষ থেকে প্রজেক্ট ম্যানেজার টাং শাওজুন, প্ল্যান্ট ম্যানেজার কারুপিয়াহ লক্ষানন এবং নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির পক্ষ থেকে শফিকুল ইসলাম, সয়দাবাদ ইউপি চেয়ারম্যান নবিদুল ইসলাম সহ প্রতিষ্ঠানের সিঙ্গাপুর, চায়না ও বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  - প্রেস বিজ্ঞপ্তি