ফটো ক্যাপশন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৮

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা ইস্ট, সাউথ ও সেন্ট্রাল জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যানসিয়াল ইনক্লুশন ডিভিশনের জেনারেল ম্যানেজার আনোয়ারুল ইসলাম

০০০০০

প্রবাসী বাংলাদেশিদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা নিরাপদ, স্বল্পতম সময় ও সহজতম উপায়ে প্রাপকের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এনসিসি ব্যাংক লিমিটেড সম্প্রতি কমিউনিটি ব্যাংকের সঙ্গে রেমিট্যান্স চুক্তি স্বাক্ষর করেছে। এনসিসি ব্যাংকের এমডি ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কমিউনিটি ব্যাংকের এমডি ও সিইও মসিউল হক চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন

০০০০০০

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড মতিঝিল শাখার উদ্যোগে গ্রাহক মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান আবদুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন পরিচালক পর্ষদের সদস্য আবদুল মালেক মোল্লা এবং বদিউর রহমান

০০০০

রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘ইফেকটিভ অপারেশনস অব অডিট অ্যান্ড ইন্সপেকশন’ শীর্ষক ছয় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান। এ সময় রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল সালমা বানু, ডিজিএম সাফায়েত হোসেন, অডিটের ডিজিএম কমল ভট্টাচার্য ও কামাল হোসেন উপস্থিত ছিলেন