অগ্নিনির্বাপণের ব্যবস্থা থাকা প্রয়োজন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩১

ইসলামী বিশ্ববিদ্যালয়ের তৈরি হয়েছে অত্যাধুনিক মানের হল, একাডেমিক ভবন, লাইব্রেরি, মিলনায়তন। কিন্তু রয়ে গেছে কিছু অপূর্ণতা। ভবনগুলোতে নেই অগ্নিনির্বাপক যন্ত্র। যে কোনো সময় একটু অসচেতনতার ফলেই ঘটে যেতে পারে বড়ো ধরনের দুর্ঘটনা। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

তারেক রেজা খান

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া