একুশের নতুন বই

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৩

তৈলাক্ত ছড়া

সারওয়ার-উল-ইসলাম

য়ারোয়া বুক কর্নার

প্রচ্ছদ :একটি তৈলচিত্র অবলম্বনে সারওয়ার-উল-ইসলাম মূল্য :২০০ টাকা

সমকালীন ঘটনা ও সমাজের কিছু বাস্তবচিত্রের ব্যঙ্গাত্মক উপস্থাপনা। তোষামোদি করে নিজের বসের কাছে কিভাবে মানুষ ভালো সাজে তারই সুনিপুণ বর্ণনা ছন্দে ছন্দে দেওয়া হয়েছে। বহু আগে বিখ্যাত লেখক হরপ্রসাদ শাস্ত্রী তাঁর ‘তৈল’ প্রবন্ধে বাঙালির তেল দেওয়া নিয়ে লিখে গেছেন অসাধারণ একটি লেখা। তারই ধারাবাহিকতায় পরবর্তী অনেক লেখকই তোষামোদি নিয়ে লিখেছেন মজার মজার লেখা। এ বইটিও তার ব্যতিক্রম নয়।

জোহানেসবার্গে জিঘাংসা!

অরুণ কুমার বিশ্বাস

অনিন্দ্য প্রকাশ

প্রচ্ছদ: ধ্রুব এষ। মূল্য: ৩০০ টাকা

নাম শুনেই যেন পিলে চমকে যায়! ভয়ে আতঙ্কে সহসা বুকের ভেতরটা ধক করে ওঠে! বিষাক্ত গোখরোর মতো শিরদাঁড়া বেয়ে নেমে যায় শিরশিরে শীতল স্রোত। জেনেশুনে ভয়ংকর চিতাবাঘের ডেরায় বসতি গড়া চাট্টিখানি কথা! বিখ্যাত জেমস বন্ডের আদলে জেব্রা লজের কোড নেম ‘জিরো জিরো ডবল সেভেন!’ জাপান, কলকাতা, বাংলাদেশ আর প্রিটোরিয়ান কিশোর হিমেলবাহিনীর দুর্ধর্ষ অভিযান—মিশন মিডনাইট ফেইরি হিল! মাঝরাতে সহসাই কানে আসে তীক্ষ আর্তনাদ ওঁঙ্কা-ওঁ। বিষাক্ত সাপ ‘গ্রিন মামবার’ ছোবল আগলে বসে আছে আকাশ। আকাশ বাঁচবে তো কুখ্যাত স্মাগলার বয়সনের কবল থেকে?