সাহায্যের জন্য আবেদন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৪

দিন ইসলাম (৩২)। ছয় মাস যাবত্ জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট মিরপুরে চিকিত্সাধীন। তার সুচিকিত্সার জন্য ডাক্তারের ভাষ্যমতে জরুরিভাবে ১০ লাখ টাকা প্রয়োজন। গরিব পরিবারের দিনমজুর বাবা-মার জমানো অর্থ চিকিত্সার জন্য ইতিমধ্যে ব্যয় করা হয়েছে। সুচিকিত্সা করতে গিয়ে পরিবারটি বর্তমানে নিঃস্ব। অর্থের অভাবে মাঝপথে চিকিত্সা বন্ধের উপক্রম। পরিবারের সার্বিক আর্থিক দিক বিবেচনা করে সমাজের  বিত্তবান ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের কাছ থেকে সাহায্য কামনা করছে। সাহায্য পাঠাবার বিকাশ নং-০১৭২৭৬০১৪৬০।