বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট
কুমিল্লা প্রতিনিধি
বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটে কুমিল্লা জিলা স্কুলকে হারিয়ে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা হাইস্কুল।
গত সোমবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার তুলে দেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, জেলা ক্রিকেট উপকমিটির সভাপতি সাইফুল আলম রনি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন প্রমুখ।
