সিলেট রেঞ্জ আন্তঃপুলিশ ক্রিকেট
সুনামগঞ্জ প্রতিনিধি
সিলেট রেঞ্জ আন্তঃপুলিশ ক্রিকেট প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলা পুলিশ দল মৌলভীবাজার জেলা পুলিশ দলকে ২৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সুনামগঞ্জ পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয় খেলাটি। বিজয়ী দলের শিমুল ম্যান অব দ্য ফাইনাল হন । ম্যান অব দ্য সিরিজ হন একই দলের আশরাফুল।
খেলা শেষে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, মাহবুবুর রহমান, মো.জয়নাল আবেদীন প্রমুখ।
