জয়পুরহাট ফাইনালে

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪০

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা

গত সোমবার বিকালে পীরগঞ্জে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনালে জয়পুরহাট জেলা ৩-০ গোলে পীরগঞ্জ পৌরসভা একাদশকে হারিয়ে ফাইনালে উঠেছে। গোল করেন সোহাগ, রাঙ্গা ও সৈকত।

পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত খেলাটি উপভোগ করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. মুনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম, পৌর মেয়র কশিরুল আলম প্রমুখ।