বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের যোগাযোগ বন্ধ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৪

ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে খালে

বরিশাল অফিস

বাবুগঞ্জ উপজেলায় পাথর বোঝাই একটি ট্রাক বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। মঙ্গলবার ভোরে মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পাথর বোঝাই ১০ চাকার ট্রাকটি বরিশাল থেকে স্বরূপকাঠির উদ্দেশ্যে যাচ্ছিল। ব্রিজটি পার হওয়ার সময় পাথর বোঝাই ট্রাকটি ব্রিজ ভেঙে পড়ে যায়। সর্বশেষ বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ট্রাক উদ্ধার কিংবা ব্রিজ মেরামতে কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি।

ঐ সময় সড়কের পাশে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। যা দিয়ে এতদিন গাড়ি চলাচল করছিল। অস্থায়ী ব্রিজটি ভেঙে পড়ায় বরিশালের সঙ্গে নেছারাবাদ ও বানারীপাড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফায়ার সার্ভিস সহকারী পরিচালক ফারুক হোসেন জানান, দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারে চেষ্টা চলছে। সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান জানান, যান চলাচল স্বাভাবিক করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিকল্পপথে যান চলাচলের ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।