বরযাত্রীর বহরের গাড়ি থেকে মদ-বিয়ারসহ গ্রেফতার ৩

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৬

বরিশাল অফিস

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী টোল প্লাজায় বরযাত্রীর বহরে থাকা একটি মাইক্রোবাস থেকে সোমবার রাতে বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন জনকে গ্রেফতার ও মাইক্রোবাসটি জব্দ করা হয়। আটকরা হলো—শুভ সাহা, রিপন সাহা ও বাপ্পা সাহা।

উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান জানান, বরযাত্রীদের গাড়ি মহাসড়কের ইচলাদী টোল প্লাজা অতিক্রম করছিল। এ সময় উপস্থিত থানা পুলিশের একটি মাইক্রোবাসের ওপর সন্দেহ হয়। পুলিশ মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি চালায়। পরে তল্লাশি করে ২৪টি বিয়ার ক্যান ও আটটি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। তল্লাশির সময় চার/পাঁচ জন পালিয়ে গেলেও ঐ তিন জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।