স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে মেট্রোপলিটন ডিবি পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৮০০ পিস ইয়াবা এবং একটি প্রাইভেটকারসহ দুই জনকে গ্রেফতার করেছে। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন সাইমুন সজীব এবং মাহবুবুর রহমান। আটককৃত প্রাইভেটকার নং ঢাকা মেট্রো গ-১৩৭৯৭২। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রো ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার আলতাব হোসেন।
