চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৮

সভাপতি মোক্তার, সম্পাদক জিয়াউদ্দিন

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন আওয়ামীপন্থি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সৈয়দ মোক্তার আহমেদ ও সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন একই প্যানেলের আবুল হোসেন মোহাম্মদ জিয়াউদ্দিন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সুভাষ চন্দ্র লালা। নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি শেখ মো. ছাবেদুর রহমান, সহসভাপতি মো. আজিজুল হক চৌধুরী, সহসাধারণ সম্পাদক মুহাম্মদ কবির হোসাইন, অর্থ সম্পাদক মঈনুল আলম চৌধুরী টিপু, পাঠাগার সম্পাদক আলী আকবর সানজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রুনা কাসেম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ইমরুল হক মেনন। এছাড়া নির্বাহী সদস্য পদে ১০ জন নির্বাচিত হন।