জি এম কাদেরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফের সাক্ষাত্

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২২:০২

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের সঙ্গে সাক্ষাত্ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। গতকাল মঙ্গলবার বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাত্কালে রাষ্ট্রদূত জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের কথা স্মরণ করেন। এরশাদের রুহের মাগফিরাত কামনা করে রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিন রাষ্ট্র এবং সেদেশের মানুষের প্রতি এরশাদের অকৃত্রিম ভালোবাসা আমরা আজীবন স্মরণ রাখব। জি এম কাদের ফিলিস্তিনিদের ন্যায্য দাবির বিষয়ে জাপার সমর্থন পুনর্ব্যক্ত করেন। জাপার প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা এ সময় উপস্থিত ছিলেন।