মুলারের তদন্ত অব্যাহত রাখার অঙ্গীকার ডেমোক্র্যাটদের

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ০০:৩৭

মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেসম্যানরা রবিবার অঙ্গীকার করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার সঙ্গে রাশিয়ার যোগসাজস থাকা সংক্রান্ত তদন্তকে চালিয়ে যেতে সহায়তা করবেন। নতুন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ম্যাথিউ হুইটেকারের হস্তক্ষেপ থেকে তদন্ত কমিটিকে রক্ষার চেষ্টা করবেন তারা। হুইটেকার এর আগেও বরার্ট মুলারের তদন্তে হস্তক্ষেপ করেছেন। সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শ্যুমার বলেন, আগামী মাসে আংশিক স্থবিরতা থেকে সরকারকে রক্ষার জন্য সরকারের অর্থ ব্যয় বিল অবশ্যই পাস করার উদ্যোগ নেবেন তিনি। এর পরিবর্তে বাধাহীনভাবে রবার্ট মুলারের তদন্ত চালিয়ে যাবার অনুমতি চাইবেন। - ভয়েস অব আমেরিকা