ডুমুরিয়ায় নকল সরবরাহের অপরাধে কক্ষ পরিদর্শককে ১৫ দিনের কারাদণ্ড

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২২:২১

ডুমুরিয়ায় এসএসসি পরীক্ষার ষষ্ঠ দিনে নকল সরবরাহের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এক কেন্দ্রের কক্ষ পরিদর্শককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডিত শিক্ষক হচ্ছেন উপজেলার দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান। এছাড়া অসদুপায় অবলম্বনের অপরাধে চুকনগর হাসানিয়া দাখিল মাদ্রাসা কেন্দে  ইসমাইল পারভেজ নামের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

কারাদণ্ডের ঘটনাটি ঘটেছে উপজেলা সদরে ডুমুরিয়া এনজি অ্যান্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের ১০২ নম্বর কক্ষের কারিগরি শাখায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এসএসসি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব দাশ। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব বলেন, বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত শিক্ষককে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।