স্পোর্টস রিপোর্টার
ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন বাংলাদেশ ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডে। বাফুফে জানিয়েছে আগামী ৯ জানুয়ারি ফিরছেন কোচ। সঙ্গে ফিরবেন তাঁর সহকারী কোচ ষ্টুয়ার্ট
এবং ফিটনেস কোচ ডেভিস। কোচরা ঢাকায় আসার আগেই তাদের জন্য পরিকল্পনা করা হচ্ছে। বাফুফে হতে জানা গেছে সভাপতি কাজী সালাহউদ্দিন জাতীয় দলের ব্যাপারে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন নিজেদের মধ্যে। সামনে সাফ গেমস রয়েছে। এএফসির খেলা রয়েছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন বড় দিনের উত্সব কাটিয়ে ৯ জানুয়ারি জেমি ডে আসবেন তাঁর সহকারী কোচদের সঙ্গে নিয়ে।
