ইরাকে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় (ট্রমাটিক ব্রেইন ইনজুরি বা টিবিআই) আক্রান্ত সৈন্যের সংখ্যা বেড়ে ১০৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এর আগে প্রতিরক্ষা দপ্তর তাদের ৬৪ জন সেনা আহত হয়েছে বলে জানালেও এবার সংখ্যাটি উল্লেযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে দাবি করেছিলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় আমেরিকান কোনো সৈন্য আহত হয়নি। -বিবিসি
