বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং নবীনবরণ অনুষ্ঠান বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সারাদেশ থেকে প্রায় ১০০০ প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। প্রথম পুরস্কার বিজয়ী হলেন—চট্টগ্রামের মো. আমজাদ হোসেন, দ্বিতীয় বগুড়ার সাবরিন সামান্তা, তৃতীয় নওগাঁর মো. ইমরোজ শাহরিয়ার শায়িক। বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও অর্থ প্রদান করা হয়। প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধান বক্তা ছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আইর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ট্রেজারার মোর্শেদা চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম নূরুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুশফিক মান্নান চৌধুরী। —প্রেস বিজ্ঞপ্তি
