উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে নৌকাই সমাধান: মেনন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২২:১৪

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা-৮ আসনে মহাজোট প্রার্থী ও ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, গত দশ বছরে একজন এমপি হিসেবে মতিঝিল, শাহবাগ, শাহজাহানপুর এলাকায় কোনো সন্ত্রাস, চাঁদাবাজিকে প্রশ্রয়  দেইনি। মাদকের বিরুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। দশ বছর আগে এই এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজদের  দৌরাত্ম্যের কারণে জনজীবন অতিষ্ঠ ছিল। কার মাধ্যমে এই সন্ত্রাস, চাঁদাবাজি হতো তা সবাই জানেন। এখন এই এলাকার মানুষ অনেক শান্তিতে বসবাস করছেন। আবার যদি এই আসনে কোনো সন্ত্রাসীকে বসাতে চান তাহলে আমার কথা নাই। তবে এলাকায় শান্তি বজায় রাখতে ও উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে নৌকাই একমাত্র সমাধান। রবিবার পল্টনে পিডব্লিউডি কলোনিতে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।