বৈশাখীর ‘মিউজিক ট্রেন’

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৮

 

বৈশাখী টেলিভিশনে ভালোবাসা দিবসে রাত সাড়ে ৯টায় প্রচার হবে মিউজিক্যাল শো রিদিসা চকো ফান বিস্কিটস ‘মিউজিক ট্রেন’। তাসনুভা মোহনার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহ্ আলম। সেইসঙ্গে প্রচার হবে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান ও সুস্মিতা আনিস জুটির মিউজিক ভিডিও ‘স্মৃতির ফানুস’। তাহসান খান বলেন, ‘স্মৃতির ফানুস সব বয়সের শ্রোতাদের হূদয় অনায়াসে ছুঁয়ে দেবে’। রোমান্টিক সফট মেলোডি ঘরানার গানটির কথা লিখেছেন শিল্পী তাহসান ও মেহেদি হাসান লিমন। সুর করেছেন শিল্পী তাহসান এবং মেনন। দুই কণ্ঠশিল্পীর পাশাপাশি ‘স্মৃতির ফানুস’ মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল অভিনেত্রী তানজিন তিশা ও ইরফান সাজ্জাদ। আরো আছে তানজীব সারোয়ারের ‘ডুবে ডুবে’। গানটি লিখেছেন এবং সুর করেছেন তানজীব সারোয়ার নিজেই। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানে তানজীবের বিপরীতে মডেল হয়েছেন লাক্স তারকা, চিত্রনায়িকা সেমন্তী সৌমি।

ভালোবাসা দিবস উপলক্ষে দর্শকদের জন্য থাকছে মজার মজার কুইজ। সঠিক উত্তরদাতাদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার।