ইত্তেফাক রিপোর্ট
নির্বাচনী ইশতেহারে শিশু অধিকার প্রসঙ্গ গুরুত্ব পেলেও এখন প্রয়োজন যথাযথ বাস্তবায়ন বলে মনে করে শিশু অধিকার বাস্তবায়ন সংশ্লিষ্ট জাতীয় ও আন্তর্জাতিক বেসকারি উন্নয়ন সংস্থা। সংস্থাগুলো গতকাল এক লিখিত বিবৃতিতে এ কথা জানিয়েছে।
তারা আশা করে, নির্বাচনের মধ্য দিয়ে যে দল বা জোটই সরকার গঠন করুক না কেন, তারা শিশুর সুরক্ষা ও অধিকারের বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকলের মতামতের ভিত্তিতে কার্যকর ও বাস্তবসম্মত শিশু উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করবে ও তার বাস্তবায়ন নিশ্চিত করবে। তাদের মতে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাই পারে বাংলাদেশকে একটি শিশুবান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে। সামনের দিনগুলোতে সর্বত্রই শিশু অধিকার ও সুরক্ষার বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
০
