বাংলাদেশ ও বিশ্বপরিচয়
আমাদের মুক্তিযুদ্ধ
সুপ্রিয় বন্ধুরা, এ বছর তোমরা প্রথম পাবলিক পরীক্ষা দেবে। পূর্বে তোমাদের বড় ভাই বোনেরা এরকম পাবলিক পরীক্ষা দিয়েছে। এটি খুব আনন্দের সারাদেশের সকল বন্ধুরা একই সঙ্গে পরীক্ষা হলে যাবে। মনে রাখবে সেটি কোনো কঠিন পরীক্ষা নয় সারাবছর যা তোমরা পড়বে শিক্ষক যা পড়াবেন তা থেকেই প্রশ্ন হবে। তাই নিয়মিত একটু একটু করে পড়ে যাও দেখবে খুবই আনন্দের সহিত পরীক্ষা দিতে পারছো।
২৬.হানাদারদের পথ চিনিয়ে, ভাষা বুঝিয়ে ধ্বংসযজ্ঞ চালাতে সাহায্য করেছিল কারা?
উত্তর : রাজাকাররা হানাদারদের পথ চিনিয়ে, ভাষা বুঝিয়ে ধ্বংসযজ্ঞ চালাতে সাহায্য করেছিল।
২৭.কখন শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়?
উত্তর : প্রতিবছর ১৪ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।
২৮. কাদেরকে মিত্রবাহিনী বলা হতো?
উত্তর : মুক্তিযুদ্ধকালীন ভারতীয় সহায়তাকারী বাহিনীকে মিত্রবাহিনী বলা হতো।
২৯. মুক্তিযুদ্ধে মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর মিলিত বাহিনীর নাম কী ছিল?
উত্তর : মুক্তিযুদ্ধে মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর মিলিত বাহিনীর নাম ছিল যৌথবাহিনী।
৩০.কখন যৌথবাহিনী গঠন করা হয়?
উত্তর : মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে ১৯৭১ সালের ২১ এ নভেম্বর যৌথবাহিনী গঠন করা হয়।
৩১.১৯৭১ সালের কত তারিখ পাকিস্তান ভারতে আক্রমণ করে?
উত্তর : ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর পাকিস্তান ভারত আক্রমণ করে।
৩২.প্রতিবছর কত তারিখকে আমরা বিজয় দিবস হিসেবে পালন করি?
উত্তর : প্রতিবছর ১৬ই ডিসেম্বর তারিখকে আমরা বিজয় দিবস হিসেবে পালন করি।
৩৩.কখন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন?
উত্তর : ১৯৭২ সালের ৮ই জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন।
৩৪.বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
উত্তর : বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন।
৩৫.মুক্তিযুদ্ধের বীরত্বসূচক উপাধি কয়টি?
উত্তর : মুক্তিযুদ্ধের বীরত্বসূচক উপাধি চারটি।
যথা— ১. বীরশ্রেষ্ঠ, ২. বীর-উত্তম, ৩. বীর-বিক্রম ও ৪. বীর-প্রতীক।
৩৬.সর্বোচ্চ বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি কী?
উত্তর : সর্বোচ্চ বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি হলো বীরশ্রেষ্ঠ। মোট সাত জন এ উপাধিতে ভূষিত হয়েছিলেন।
