অপহূত দুই জেলে উদ্ধার
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে অস্ত্রসহ ছয় জলদস্যুকে বুধবার ভোরে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় মঙ্গলবার অপহূত দুই জেলেকে উদ্ধার করে তারা। জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে:দুটি বন্দুক, ছয় রাউন্ড গুলি, পাঁচটি রকেট লঞ্চার, ২০টি হাতবোমা।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে উড়ির সংলগ্ন মেঘনা নদী এলাকায় মাছ ধরার সময় জলদস্যুরা ঐ জেলেদের আটক করে। গোপন সংবাদ পেয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোন স্টেশন কমান্ডার লে. বিশ্বজিত্ বডুয়ার নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে আজহার মেম্বার ঘাটের পাশে নদী থেকে অপহূত দুই জেলেসহ ছয় জলদস্যুকে আটক করে। আটক জলদস্যুরা হলেন:মো. ইউছুপ, নবী আলম, মো. হারুণ, মো. হেজু মিয়া, নুর আলম, মো. আবুল বাসার। উদ্ধারকৃত জেলেরা হলেন আব্দুর রহিম ও আনোয়ার হোসেন বাদশা। আটককৃত জলদস্যুদেরকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
