ভূঞাপুরে চা-স্টলে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ চার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৪

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের ভূঞাপুরে চা-স্টলের সিলিন্ডার বিস্ফোরণে চারজন অগ্নিদগ্ধ হয়েছে। বুধবার দুপুরে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন: ভূঞাপুর পৌর এলাকার আব্দুল গফুর (৪০), গোপালপুর উপজেলার সুমন চন্দ্র দাস (৩০), ঘাটাইল উপজেলার পাঁচটিকড়ি শুকুর (৩৫) ও ভূঞাপুর উপজেলার রুবেন হোসেন (৫৪)। ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার আল মামুন জানান, অগ্নিদগ্ধ হওয়া চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিত্সার জন্য তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত চার জনের মধ্যে তিন জনের ৩০ শতাংশের ওপরে পুড়ে গেছে।