সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস লিমিটেড যৌথভাবে সম্প্রতি ব্যাংকের প্রিন্সিপাল শাখায় দিনব্যাপী ‘বোন মিনারেল ডেনসিটি টেস্ট’ শীর্ষক একটি বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এসইভিপি ও প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক মুহাম্মদ ফোরকানুল্লাহ
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০১৯ সালে সর্বোচ্চ বৈদেশিক রেমিট্যান্স আহরণের জন্য সেন্টার ফর এনআরবি কর্তৃক ‘গোল্ড রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২০’ লাভ করেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, এমপি ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের নিকট থেকে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইংপ্রধান মো. ওমর ফারুক খান সম্প্রতি এ পুরস্কার গ্রহণ করেন
০০০
শহীদ সোহ্রাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ওয়ান ব্যাংক লিমিটেডের উপশাখার গতকাল উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম এবং মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া। অনুষ্ঠানে মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ বি এম মাকসুদুল আলম এবং জাতীয় বাতজ্বর ও হূদেরাগ প্রতিরোধ কেন্দ্রের পরিচালক ডা. কামরুন নাহার চৌধুরী উপস্থিত ছিলেন
০০০
বিক্রয় ডট কম ভ্যালেন্টাইন ২০২০ ক্যাম্পেইন চালু করেছে। এই প্রতিযোগিতার ভ্যালুড পার্টনার ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড। এ বিষয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিক্রয় ডট কমের ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের জেনারেল ম্যানেজার (পিআর) মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন
