জকিগঞ্জ কানাইঘাটের মধ্য দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর আটগ্রাম-কাড়াবালা এবং দর্পনগর-মমতাজগঞ্জ এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নকল্পে এ দুই এলাকায় নদীর ওপর সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছে। উভয় পাড়ের জনগণের যাওয়া-আসা, ব্যবসা-বাণিজ্য এবং বিশেষ করে ছাত্রছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সুবিধার জন্য সেতুটি করা উচিত। শিক্ষার্থীরা অনেক কষ্ট করে কয়েক মাইল হেঁটে প্রতিদিন স্কুলে যায়। পানি কম থাকলে লম্বা সাঁকো পাড়ি দিয়ে পড়তে যেতে হয়। আশা করি হাজার হাজার মানুষের চাহিদা পূরণে সংশিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আন্তরিক হবেন।
রুম্মান আহমদ চৌধুরী
জকিগঞ্জ, সিলেট
