ফেডারেশন সভাপতির পদে আগ্রহ ক্যাসিয়াসের

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৮

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) এর আসন্ন নির্বাচনে সভাপতির পদে দাঁড়াতে যাচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক ইকার ক্যাসিয়াস। সেক্ষেত্রে তিনি হবেন লুইস রুবিয়ালেসের নিকটতম প্রতিদ্বন্দ্বী। স্প্যানিশ রেডিও অনুষ্ঠান এল লারগুয়েরো জানিয়েছে, এরই মধ্যে নির্বাচনের জন্য ক্যাসিয়াস যোগাযোগ করেছেন দেশের জাতীয় স্পোর্টস কাউন্সিলের সঙ্গে। আর এর মাসখানেক আগেই এমন একটা আভাস দিয়ে রেখেছিল খেলাধুলা বিষয়ক দেশটির শীর্ষ গণমাধ্যম মার্কা। ৩৮ বছর বয়সি সাবেক এই রিয়াল মাদ্রিদ কিংবদন্তি এখন পোর্তোতে খেলেন। তবে, নির্বাচনে দাঁড়ানোর আগে অবশ্যই তাকে খেলোয়াড়ি জীবনের ইতি টানতে হবে।