দাগনভূঁঞার জগতপুরে সিডিএস ব্যাডমিন্টন শুরু

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৮

ইত্তেফাক রিপোর্ট

ফেনীর দাগনভূঁঞার জগতপুরে শুরু হওয়া ‘সিডিএস ব্যাডমিন্টন’ টুর্নামেন্টে জগতপুর লিজেন্ডস, সেবারহাট ইয়াং সোসাইটি ও বন্ধন স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। এতে ১৬টি দল অংশ নিচ্ছে।

অনাতলী সমাজকল্যাণ সংস্থা ও পাঠাগারের সহযোগিতায় সেন্টার ফর ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস) এর উদ্যোগে গত রবিবার জগতপুরের ইসহাক ভূঁঞা সেতু প্রাঙ্গণে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরী, ‘ফেডারেশন অব এনজিওস ইন ফেনীর’ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু ও নির্বাহী সচিব লিয়াকত আলী আরমান, আলোকিত ইয়ুথ সোসাইটির নির্বাহী পরিচালক ছিদ্দিক আল মামুন।