স্পোর্টস রিপোর্টার
ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আজ শুরু হচ্ছে ওয়ালটন স্মার্ট টিভি শহিদ স্মৃতি হকি টুর্নামেন্ট। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে দুপুর দেড়টায় মুখোমুখি হবে বিমানবাহিনী ও সেনাবাহিনী। আর বিকাল সাড়ে ৪টায় দ্বিতীয় ম্যাচে লড়বে নৌবাহিনী ও পুলিশ। চার দল নিয়ে লিগ পদ্ধতিতে খেলা হবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুইটি দল ফাইনাল খেলবে। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলা, রেডিও পার্টনার রেডিও টুডে, অনলাইন পার্টনার নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম। সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।
গতকাল হকি ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার (ডন), মিডিয়া পার্টনার এটিএন বাংলার উপদেষ্টা কর্নেল (অব.) মীর মোতাহার হাসান, ফেডারেশনের সহসভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জাকি আহমেদ রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ প্রমুখ।
