নারায়ণগঞ্জে এক রোগীকে চেকআপের নামে ইনজেকশন দিয়ে অচেতন করে ধর্ষণের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিত্সক আমিনুল ইসলামের বিরুদ্ধে। এ অভিযোগে ভুক্তভোগী নারী নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। ওই নারীর বাড়ি ফতুল্লার কাশিপুর এলাকায়। জানা গেছে, গতকাল বুধবার নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ওই নারী বাদী হয়ে ডাক্তার আমিনুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন। আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দীন মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরীফুল ইসলাম।
