কমনওয়েলথ সচিবালয়ের জন্য তহবিল স্থগিত করেছে ব্রিটিশ সরকার। লন্ডন থেকে এই সচিবালয় আন্তর্জাতিক সংস্থাটির কাজ পরিচালনা করে। ব্রিটিশ কূটনীতিকরা কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ডকে জানিয়েছেন যে, যতদিন পর্যন্ত না তার সচিবালয় আর্থিক কার্যপ্রণালির উন্নয়ন করছে, ততদিন ব্রিটেনের বার্ষিক ৪৭ লাখ পাউন্ডের স্বেচ্ছা চাঁদা স্থগিত রাখা হবে। যদিও সচিবালয় জানিয়েছে, তারা বহিঃস্থ নিরীক্ষকদের সুপারিশ বাস্তবায়ন করছে। সম্প্রতি সংস্থাটির নীতিকে পাশ কাটিয়ে স্কটল্যান্ডের বন্ধু পরিচালিত প্রতিষ্ঠানকে একটি লাভজনক পরামর্শক ঠিকাদারি দেওয়ার পর নিরীক্ষকদের সমালোচনার মুখে পড়েন তিনি। এর প্রেক্ষিতেই ব্রিটেন এই সিদ্ধান্ত নিয়েছে। খবর:বিবিসি।
