মেয়ের বান্ধবীদের যৌন হয়রানি করার অভিযোগে লরেন্স রায় নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। মঙ্গলবার তাকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে আটক করা হয়। শুধু যৌন হয়রানি নয় লরেন্স রায়ের বিরুদ্ধে চাঁদাবাজি, নারী পাচার এবং জোরপূর্বক কাজ করানোর অভিযোগ আনা হয়েছে।
আদালতের পক্ষ থেকে বলা হয়, নিউ ইয়র্কের সারাহ লরেন্স কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে লরেন্স রায় প্রায় ১ মিলিয়ন মার্কিন ডলার চাঁদা নিয়েছেন।এছাড়াও তিনি তাদেরকে মানসিক, শারীরিক এবং যৌন নির্যাতন করেছেন।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত লরেন্স রায়। এদিকে এই ঘটনার পর এক বিবৃতিতে সারাহ লরেন্স কলেজের পক্ষ থেকে বলা হয়, ঘটনাটি মারাত্বক, সুদূরপ্রসারী, বিরক্তিকর এবং দুঃখের।
ইত্তেফাক/এআর

